নরসিংদীতে বিএনপি নেতার বাড়িতে বিক্ষোভ ও ভাংচুর

নরসিংদীতে বিএনপি নেতা খাইরুল কবির খোকন এর বাড়িতে ত্যাগী পরিক্ষিত পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের নেতৃত্বে লাটি সোটা হাতে নিয়ে বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটেছে

জেলা ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে, বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

বিক্ষোভকারীরা, জেলা বিএনপির আহবায়ক খাইরুল কবির খোকন এর পদত্যাগ দাবী করেন।

ত্যাগী পরিক্ষিত ছাত্রদল নেতাকর্মীদের বাঁধ দিয়ে খাইরুল কবির খোকন এর পছন্দের লোক দিয়ে জেলা ছাত্রদল কমিটি গঠনের প্রতিবাদে লাটি সোটা হাতে নিয়ে বিক্ষোভ ও ভাংচুর করা হয়।

তারা আরো দাবী করেন, এ ঘটনা নিরশন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা করেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা।

বাড়িতে

বুধবার (৫এপ্রিল) দুপুর দুইটার দিকে নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপির আহবায়ক খারুল কবির খোকনের বাড়িতে এই ঘটনা ঘটে।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, আগামী ৮ এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত উপজেলায় নেতাকর্মীদের অবস্থান ধর্মঘট কর্মসূচি বাস্তবায়ন করার জন্য

কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকন, বেলাব-মনোহরদী আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল,

জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী ও এড. আব্দুল বাছেদসহ বিএনপির নেত্রীবৃন্দরা ঘরোয়া প্রস্তুতি সভা করছিল।

বিক্ষোভকারীরা হামলা চলা কালে সময় টেলিভিশনের সাংবাদিকের মোটর সাইকেল ভাংচুর হয়।

এর আগে, পদ-বঞ্চিত ছাত্রদলের নেতা-কর্মীরা বিএনপি নেতা খাইরুল কবির খোকন বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছিল। বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকন বলেন,

পুলিশের প্রত্যক্ষ মদদে এবং উপস্থিতিতে কিছু সন্ত্রাসী বিএনপি অফিসে হামলা ও ভাংচুর চালায়।

এ সময় তারা বিএনপির কার্যালয়ে গুলিবর্ষন ও ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলার পর পুলিশ সন্ত্রাসীদের নিরাপদে ফিরে যেতে সাহায্য করেন।

তিনি আরো বলেন, আমরা কি রাজনিতি করতে পারবো না? মিটিং করতে পারবো না ? কোর্টে হাজিরা দিতে আসেতে পারবো না?

যেখানে যাচ্ছি সেখানেই আমাদের উপর হামলা হচ্ছে। আমাদের উপর হামলা হলেও পুলিশ আমাদের মামলা নেয় না।

তিনি আরো বলেন, কেন্দ্র ছাত্রদলের কমিটি দিয়েছে। সেখানে জেলা বিএনপি কি করার আছে।

এই ইস্যুকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির কিছু নেতা বিএনপিকে ধ্বংসের কাজে লিপ্ত রয়েছে।

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি