ঈদে ছুটিতে এবারও ফাঁকা থাকবে রাজধানী।
এ সময় সড়কে গাড়ির উপস্থিতিও কম থাকবে। তবে ছুটির সময়ে বন্ধ হবে না মেট্রোরেলের চলাচল।
প্রতিদিনের মতো সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল।
তবে ঈদের দিন মেট্রোরেল চলবে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়েছে,
২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও—
এই ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।
এ ছাড়া ২২ এপ্রিল ঈদ হওয়া সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতরের পরদিন থেকে আবারও সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁওয়ে ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।
তবে সাপ্তাহিক বন্ধের দিন (মঙ্গলবার) মেট্রোরেল চলবে না।
আরও পড়ুন:
- রাজধানীর উত্তরায় বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
- ফতুল্লায় বিয়ের ১৮ দিনেই যৌতুকের দাবীতে নির্যাতন
- আদর-বুবলী’র ‘লোকাল’র ট্রেলার নির্মাণে পাচ্ছে প্রশংসা
- বাজুস এর উদ্যোগে বসুন্ধরা সিটিতে হচ্ছে জুয়েলারি পার্ক
- গ্রীষ্মের গরমে তাপমাত্রা বাড়ার কারণে জীবন অসহ্য হয়ে গেছে
- সুদানে ১ ঘণ্টা অস্ত্রবিরতির পর ফের তুমুল সংঘর্ষ শুরু
- দেশজুড়ে চলছে তাপপ্রবাহ, তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- শচীনপুত্রের অভিষেক ম্যাচে জিতল মুম্বাই
- রাজধানীর হাউস বিল্ডিংয়ে বিজিবি মার্কেটে আগুন
- শচীনপুত্রের অভিষেক ম্যাচে জিতল মুম্বাই
- “ জাতীয় রপ্তানি ট্রফি” অর্জন করল সার্ভিস ইঞ্জিন:৮ম বার
- মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- কুষ্টিয়ায় ব্যবসায়ীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- সুদানে ১ ঘণ্টা অস্ত্রবিরতির পর ফের তুমুল সংঘর্ষ শুরু
- মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজও তীব্র গরমে কাটাতে হবে সারা দেশকে
- তাপদাহ উপেক্ষা করে জমজমাট ঈদ বাজার
- কৃত্রিম বুদ্ধিমত্তার নিজস্ব কোম্পানি বানিয়েছেন ইলন মাস্ক
- মুজিবনগর দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা
- ঢাকায় ৫৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড
- ইউরোপের বাজারে পোশাক রফতানি নিয়ে সুখবর
- উত্তরায় বিজিবি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

Comments are closed.