দেশের বৃহৎ চিনিকল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডে তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনি। এবার ৪টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। এতে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। গোটা এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া তল্লাশি এক পর্যায়ে দুপুরে কেরু চিনিকল এলাকায় এই বোমাগুলো উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৫ ফেব্রুয়ারি) কেরু এ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন স্থানে একই বোমা উদ্ধার করা হয়। এরপরই দুদিন রাজশাহী থেকে আসা র্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌছে বোমা দুটি নিস্ক্রিয় করেন। এছাড়া বোমা দুটি শক্তিশালী বলেও জানান তারা

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমীর এ তথ্য নিশ্চিত করে বলেন, পরপর দুটি বোমা উদ্ধার হওয়ায় যৌথবাহিনী কেরু এলাকায় তল্লাশি শুরু করে। এতে চারটি বোমা উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ
