নরসিংদীতে ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন

নরসিংদীর রায়পুরায় বাঁশগাড়ীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) এর এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ প্রহেলা এপ্রিল সকালে বাঁশগাড়ী পোড়ান বাজারে মেসার্স হাসান ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোসলেহ উদ্দিন এর ব্যবস্থাপনায় এই শাখা উদ্বোধনী অনুষ্ঠানে  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রায়পুরা শাখা প্রধান ও ফার্স্ট এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আহসান উল্লাহর সভাপতিত্বে ও ইসলামী ব্যাংক রায়পুরা শাখা কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন এর সঞ্চালনায় এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঢাকা ইস্ট জোন এর প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুইয়া।

স্বাগতিক বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক রায়পুরা শাখার প্রিন্সিপাল জিয়াউর রহমান।
এজেন্ট ব্যাংকিং শাখা শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাতুল হাসান জাকির,পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ফেরদৌস কামাল জুয়েল,শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) বাঁশগাড়ী পুরান বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এর স্বত্বাধিকারী মোসলেহ উদ্দিন, বাঁশগাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবে সভাপতি ও বিসনেস বাংলাদেশ এর জেলা প্রতিনিধি এম নূর উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ, বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সিরাজী।

এসময় উপস্থিত ছিলেন বাশঁগাড়ী বাজার জামে মসজিদ ইমাম মুফতি শহিদ আহম্মদ, নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক ও দৈনিক মানবজমিন জেলা প্রতিনিধি বশির আহম্মদ মোল্লা,বাঁশগাড়ী ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবার, রায়পুরা শাখার এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা আবু হানিফ,ইউনিয়ন পরিষদ সাবেক সচিব রবিউল্লাহ,বাঁশগাড়ী বাজার খান কম্পিউটারের পরিচালক মো: সাদ্দাম হোসেন প্রমুখ।

এনএএন টিভি / হাবিব আহম্মদ মোল্লা