পেশাগত দায়িত্ব পালনের সময় এনএএন টিভির সিনিয়র রিপোর্টার শাহজাহান চৌধুরী মাসুম দুর্বৃক্তের হামলায় গুরতর আহত হয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইন বোর্ড এলাকায় সংবাদ সংগ্রহের সময় দুর্বৃত্ত পিকেটারদের হামলায় তিনি গুরুতর আহত হন এসময় তার সাথে থাকা ক্যামেরা মাইক্রোফোনে আগুন ধরিয়ে দেয়। এসময় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০শয্যা হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে তার মাথায় একাধিক সেলাই করা হয়।
এরপর ডাক্তারের পরামর্শে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।
এঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন, এনএএন টিভির চেয়ারম্যান আনোয়ার হোসেন রিকু, ব্যাবস্থাপনার পরিচালক, সাবিহা মুবাশশির নিলয়, সিইও গিয়াস উদ্দিন মন্টু, সহ সাংবাদিক নেতা ও নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু ও সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন সহ সাংবাদিক নেতৃবৃন্দরা।
