খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রাণ বিতরণ

বিএনপির আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে। দেশের মানুষের সমস্যাকে চিহ্নিত করে বিএনপি জনগণকে সাথে নিয়ে তা সমাধানে রাজনীতি করেছে এবং আগামীতেও করবে। বিএনপির রাজনীতির শক্তি জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে দীঘিনালার মেরুন উচ্চ বিদ্যালয় মাঠে ওখাগড়াছড়ি সদরের মুক্ত মঞ্চ পৃথক পৃথক ভাবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে এসে তিনি এসব কথা বলেন। তিনি আরোওবলেন চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাসী আমাদের দলে ঠাই নেই। আমরা ইতিমধ্যে যারা অপকর্ম করেছে এদেরকে বরখাস্ত করেছি। সুতরাং আপনারা মাথায় রেখে এখানে করবেন। তারেক জিয়া ও বেগম খালেদা জিয়ারনির্দেশে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।ত্রাণ বিতরণ ওঅব্যাহত রেখেছি।

দীঘিনালার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওজেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ শফিকুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল বক্তব্য রাখেন। খাগড়াছড়ি ত্রাণ ও সম্প্রীতি সমাবেশে সভাপতি্ত্ব করেন জেলাবিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া । এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক তার অবসান মালেক মিন্টু যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু সহ দপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ আব্দুর রউফ রাজা নজরুল ইসলাম সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ খাগড়াছড়ি জেলা সদর ও দীঘিনালা দুটিতে ২৫০০ পরিবারের মাঝে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী সামগ্রী বিতরণ করেন।

এনএএন টিভি / বিপ্লব তালুকদার খাগড়াছড়ি

Share this news as a Photo Card