তীব্র তাপদাহ, এই তাপে মানুষের মতোই তীব্র গরমে ভীষণ তৃষ্ণার্ত ছিল একটি কিং কোবরা সাপ। ডিহাইড্রেশনে মৃতবৎ সাপটিকে পানি পান করিয়ে সুস্থ করে তুলে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন তামিলনাড়ুর এক পরিবেশকর্মী।
ঘটনাটি ভারতের তামিলনাড়ুর থিরুচোপারুর। স্থানীয় বাসিন্দা নটরাজনের বাড়ির কাছেই অসুস্থ অবস্থায় পড়েছিল সাপটি। সেটিকে দেখে নটরাজন তার বন্ধু এঝুমালাইকে খবর দেয়।
এঝু এসে খবর দেন পরিবেশকর্মী চেল্লাকে। সাপের কথা জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছান চেল্লা।
দেখেই বুঝতে পারেন মারাত্মক ডিহাইড্রেশনে অসুস্থ হয়ে পড়েছে সাপটি।
এরপরই সাপটিকে বোতলে করে পানি পান করান চেল্লা। তবে সাবধানতা অবলম্বনে সাপের লেজ ধরে রাখা হয়েছিল।
পানি পান করানোর পরেই খানিকটা সুস্থ হয় ওঠে গোখরা সাপটি। পরিবেশকর্মী চেল্লা জানিয়েছেন, হতে পারে সাপটি ইঁদুর খেয়েছিল।
কোনোভাবে ইঁদুরের বিষে সংক্রমিত হয়েছিল প্রাণীটি। এরপরেই অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান হারায়।
তবে পানি পান করানোর পর অনেকটাই সুস্থ হয়ে ওঠে সাপটি। এমনকি পরে সেটিকে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেন চেল্লা।
এদিকে, সাপের পানি পানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়।
সকলেই নটরাজন, তার বন্ধু এঝুমালাই এবং পরিবেশকর্মী চেল্লার প্রশংসা করছেন।
আরও পড়ুন:

Comments are closed.