কক্সবাজারের টেকনাফে এক লাখ ৮০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২০ জুন) রাত ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ ফারুক (২৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী গ্রামের মো. সেলিম উদ্দিনের ছেলে।
বুধবার (২১ জুন) দুপুরে এক বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, মঙ্গলবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকার কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচার জন্য অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়।
যার পরিপ্রেক্ষিতে রাত ১২টার দিকে র্যাবের একটি দল ঘটনাস্থলে যায়।
একপর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানের চেষ্টার সময় একজনকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের নিয়ে আটক মোহাম্মদ ফারুকের বাড়ির শয়নকক্ষে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় এক লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ফারুক ও স্থানীয়দের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী বলেন,
ঘটনাস্থলে র্যাব পৌঁছানোর আগেই আরও একজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যান।
আটক মাদক কারবারি নিজেকে অন্যত্র আত্মগোপনে রাখেন।
মাঝেমধ্যে এলাকায় এসে মাদক ব্যবসায়ীদের কাছে বড় আকারে চালান সরবরাহ করে থাকেন।
উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলেও জানায় র্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী।
আরও পড়ুন :
- কোস্টগার্ড হবে নিজস্ব জনবলে সক্ষম ২০৪১ সালের মধ্যে: প্রধানমন্ত্রী
- হন্ডুরাস কারাগারে দাঙ্গায় অন্তত ৪১ নারী নিহত
- বিএসএমএমইউ নন রেসিডেন্ট চিকিৎসকরা ভাতা পেলেন
- হাতখরচ না দেয়ায় কৃষক বাবার মাথা পাথরে থেঁতলে খুন!
- যাত্রাবাড়ীতে বাস চাপায় পথচারীর প্রাণহানি
- কোস্টগার্ডের জন্য আধুনিক ৫টি নৌযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
