কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বসতঘরে মজুতকৃত ২০ হাজার ইয়াবা ও একটি মটরসাইকেল সহ এক মহিলা কারবারীকে গ্রেফতার করা হয়।
২১ জানুয়ারী রবিবার দিবাগত রাতে কাকারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উত্তর লোটনীপাড়া এলাকার জাফর আহমদের স্ত্রী তছলিমা বেগমকে মজুদকৃত ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামী তসলিমা জানান, টেকনাফ উপজেলার ৭ নং ওয়ার্ড হাজমপাড়ার মোঃ ফরিদের পূত্র মোঃ ইসমাইলের কাছ থেকে কম মূল্যে নিষিদ্ধ মাদক ইয়াবা সংগ্রহ করে বেশি মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার জন্য তার বসত ঘরে ইয়াবা গুলো মজুদ রেখেছিলেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক মহিলাকে মজুদকৃত বিশ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় একটি মোটরসাইকেল ও জব্দ করা হয় এবং আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন :
- ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
- নায়ক ফেরদৌসের স্ত্রীর বিচক্ষণতায় প্রাণ বাঁচল বিমানের ক্রুসহ প্রায় ৩০০ জনের
- দ্বাদশ জাতীয় সংসদের হুইপ হচ্ছেন মাশরাফিসহ ৫ জন
- রেললাইনে বসে ফ্রি ফায়ার গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে ২ কিশোরের মৃত্যু
- মৃদু শৈত্যপ্রবাহে কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯.৫ ডিগ্রি
- রেললাইন কাটা বা ভাঙলেই অ্যালার্ম বাজবে স্টেশনমাস্টারের কক্ষে
- ভোলায় ঢেউয়ের কবলে পড়ে মাল বোঝাই ট্রলার ডুবি, বাবা-ছেলে নিখোঁজ

Comments are closed.