টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রাক অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে জাকির হোসেন (৩৮) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
এ ঘটনায় ট্রাক চালকসহ অপর এক হেলপার আহত হয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল শহরে আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাকের হেলপার জাকির হোসেন জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের মনছের আলীর ছেলে।
আহত ট্রাক চালক ও হেলপার এ দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির (ওসি) জাহিদ হাসান জানান, মালবাহী একটি ট্রাক ঢাকা যাচ্ছিল।
সেই ট্রাকে চালকসহ দুইজন হেলপার ছিলেন।
ট্রাকটি আশেকপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি অজ্ঞাত গাড়িকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত হয় চালকসহ আরও এক হেলপার।
তিনি আরও জানান, খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে।
পরে ট্রাক চালক পালিয়ে যায়। আহত অপর হেলপারকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন :
- মিথ্যাচার করে জিয়ার অবদান মুছে ফেলা যাবে না : ফখরুল
- বিশ্বজুড়ে মানবিক সহায়তা কর্মী নিহত ৬২ জন
- ফতুল্লা ৬নং ওয়ার্ড আ:লীগের আয়োজনে বঙ্গবন্ধু ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন
- বিএনপি সরকার উন্নয়নের নামে দেশে শুধু জঙ্গি তৈরি করেছিলো, ধর্ম প্রতিমন্ত্রী
- নরসিংদীতে দু:স্থ প্রতিবন্ধীদের খাবার খাওয়ালেন অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিপু

Comments are closed.