টাঙ্গাইলের কালিহাতীর নগরবাড়ী এলকায় ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে এলেঙ্গা-ভূঞাপুর সড়কের উপজেলার নগরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাইফুল ইসলাম (৩২)। তিনি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুর বাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলেঙ্গা থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা কালিহাতীর নাগবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার ৫ যাত্রী ও ট্রাকে থাকা ৪ জন আহত হন। তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের এএসআই আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন :
- ঝালকাঠিতে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- মুন্সীগঞ্জে পিকআপ ভ্যান থেকে ফেনসিডিল-গাঁজা উদ্ধার
- বৌ-বাজার এলাকায় প্রাইভেটকারের চাপায় যুবক নিহত
- নড়াইলে তালগাছ কাটা নিয়ে চাচাতো ভাইয়ের মৃত্যু
- যে নেতিবাচক অভ্যাসগুলো আপনার আত্নবিশ্বাস ভাঙার জন্য দায়ী!
- পড়াশোনা নিয়ে কথা বলা বন্ধ করলেন বাবা, ছেলের আত্মহত্যা
- ডেঙ্গুতে একদিনে রেকর্ড শনাক্ত, মৃত্যু ৩
- মাদ্রাসাছাত্রীকে অপহরণ, ধর্ষণের পর হত্যা; যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
- অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সাথে বিয়ের পিঁড়িতে পরমব্রত
