ভূঞাপুর রেল ব্রিজের নিচ থেকে ২২ বছরের যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুর রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত (২২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার আমুলা বিলের রেল ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে তাকে হত্যা করে দুর্বৃত্তরা হয়তো আমুলা বিলের রেল ব্রিজের নিচে দুই তিনদিন আগে

লাশটি ফেলে রেখে গেছে। ওই যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন,

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। লাশ পচে গেছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card