মেহেরপুরের গাংনীতে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী।
তার নাম ঝুমা খাতুন (১৬)।
বুধবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ঝুমা খাতুন গাংনী উপজেলার ভরাট গ্রামের বজলুর রহমানের মেয়ে ও স্থানীয় বিডিটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
ঝুমার পরিবার জানায়, রাতে এক সাথে খাওয়া-দাওয়া করে ঝুমা ঘুমাতে যায়।
রাতেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখে দরজা ভেঙে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. ফারুক হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই ঝুমার মৃত্যু হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,
স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
- সর্বজনীন পেনশনের যুগে প্রবেশ করল বাংলাদেশ
- মিয়ানমারে পাথর খনিতে ভূমিধসে নিহত ৩২
- স্কুলছাত্রীকে সাপে কামড়ানোর পর দুই ঘন্টা ঝাড়ফুঁক, পরে প্রাণহানি
- ২৫০টি দমকলও মোকাবিলা করতে পারছে না স্পেনের দাবানল
- আদার যত উপকারিতা
- সাবেক স্বামীর সঙ্গে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ায় তরুণীর আত্নহনন
- বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৩৫
- তিন বোর্ডে দেরিতে পরীক্ষা হলেও ফল প্রকাশ একসঙ্গে: শিক্ষামন্ত্রী
- ‘বার্বি’ থেকে ৫৪৭ কোটি টাকা একাই আয় করলেন মার্গো
- আজ সর্বজনীন পেনশন ব্যবস্থা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পাঁচ বছরের সাধনায় গানের গলা ঠিক করেছেন মাহফুজুর রহমান
- ৮ শিক্ষাবোর্ডের এইচএসসি শুরু আজ
