শেরপুরে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
গত ১১ জুলাই এ বছরে প্রথম ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন নকলার বাবুল নামে একজন।
তিনি ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন।
এর পরের তিনদিনে ৯ জনসহ এ পর্যন্ত হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন মোট ৫৭ জন।
আজ রবিবার দুপুর পর্যন্ত ভর্তি আছেন ২১ জন।
সন্দেহজনক ডেঙ্গু নিয়ে আরও অন্তত ১০ জন হাসপাতালের অবস্থান করছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আক্রান্তরা সবাই ঢাকায় আসা যাওয়া করেছেন।
শেরপুরের এই অবস্থাকে স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত স্বাভাবিক বললেও উদ্বেগজনক মনে করছে জেলাবাসী।
এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে।
হাসপাতালের সহকারি পরিচালক ডা. আল বেরুনী খান বলেন, খুব প্রয়োজন না হলে ঢাকা আসা যাওয়া না করাই ভালো।
যাত্রীবাহী বাস ট্রাক ট্রেনগুলোতে মশক নিধন স্পে ব্যবহার নিশ্চিত করা উচিত।
জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ৪০ শয্যা চালু রাখা হয়েছে।
প্রয়োজনে আরও বাড়ানো হবে।
লোকবল সংকটের কারণে কিছুটা সমস্যা হলেও স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ নজর রাখছে।
ঔষুধ ও পরীক্ষা নিরীক্ষার কোনো সংকট নেই।
আরও পড়ুন :
- যাত্রী বাড়ানোর বিষয়ে রেলে ডাবল ডেকার কোচ সংযুক্ত করার সুপারিশ
- অভিনয় বিভাগে এস আর মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২২ পেলেন পলক
- লাকসামে ছুরিকাঘাতে খুন
- টুইটারের লোগো পরিবর্তনের ঘোষণা
- ডেঙ্গু রোগী বেশি আসছেন ঢাকার ১১টি এলাকা থেকে
- তবে কি আবার সম্পর্ক জোড়া লাগালেন শাকিব-অপু?
- যাত্রীবাহী বাস পুকুরে পড়ার ঘটনায় নিহত ১৭ জন
- যুক্তরাষ্ট্রে পুরুষ গরিলাটি হঠাৎ জন্ম দিল বাচ্চার
- এক সময় না খেয়ে স্কুলে যেতে হতো চিত্রনায়িকা বর্ষাকে
- নেত্রকোনার সোমেশ্বরী নদীতে শ্রমিক নিখোঁজ
- কলমাকান্দা সড়কে ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার
- চলতি বছর হজে গিয়ে ১১৪ বাংলাদেশির মৃত্যু
- ইত্যাদিতে এবারের পর্বে অন্যমাত্রা যোগ করলেন তাহসান
- যমুনা নদীর চরাঞ্চলে তিল চাষ
