জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল আন্দোলন করেন জবি শিক্ষার্থীরা।
পরে তারা ৫ দফা দাবি জানান। দাবিগুলো হলো- ২৪ ঘণ্টার মধ্যে হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার, অভিযুক্ত জবি শিক্ষার্থী আম্মান ও দ্বীন ইসলামকে গ্রেফতার করে বিচার দাবি এবং স্থায়ী বহিষ্কার, ভিকটিমের পরিবারের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে এবং যৌন নিপীড়কবিরোধী সেলকে কার্যকর করতে হবে।
২৪ ঘণ্টার মধ্যে এই পাঁচ দফা দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গতকাল (শুক্রবার) রাতে কুমিল্লা শহরে বাড়িতে আত্মহত্যার আগে ফেসবুকে একটি পোস্ট দেন অবন্তিকা। তাতে আম্মান নামের এক সহপাঠীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। ওই পোস্টে সহকারী একজন প্রক্টরের বিরুদ্ধে আম্মানের পক্ষ নিয়ে তার (অবন্তিকা) সঙ্গে খারাপ আচরণের অভিযোগও করেছেন তিনি।
অবন্তিকা জবির আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

Comments are closed.