সেন্টমার্টিন দ্বীপে জোয়ারে ভেসে আসা দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে জোয়ারে ভেসে আসা দুই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহ দুটির মধ্যে একজনের বয়স আনুমানিক ৩৫ বছর ও অন্যজনের বয়স ২৮ বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার সকাল ৭টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে দক্ষিণে হুলবুনিয়া নামক স্থানে সমুদ্র সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জুবায়ের বলেন,

শুক্রবার সকালে জোয়ারের সময় অর্ধগলিত দুইটি মরদেহ ভেসে আসে।

তবে মরদেহের পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে,

সমুদ্রে কোনো দুর্ঘটনার কবলে পড়েছিল।

মরদেহ দুটির ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ সংরক্ষণ করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card