সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
শনিবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের শিমরাইল টেকপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ ইলিয়াস হোসেন (৩২), মোঃ রুবেল (২৮), মোঃ ইমু (২৫) ও হুসাইন (২৩)।
রবিবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আল মামুন।
গ্রেফতারকৃত মোঃ ইলিয়াস সিদ্ধিরগঞ্জের চিহিৃত মাদক ব্যবসায়ী।
তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি আল মামুন।
ডিবি পুলিশ জানায়, শনিবার ভোর রাতে ডিবি পুলিশের এসআই শিবলী কায়েছ মীর, এসআই আতিকুর রহমান ও
এসআই শাকিব হাসানের নেতৃত্বে একটি দল শিমরাইল টেকপাড়া এলাকায় সিদ্ধিরগঞ্জের চিহিৃত মাদক ব্যবসায়ী ইলিয়াস আস্তানায় অভিযান চালায়।
এসময় মাদক ব্যবসায়ী মোঃ ইলিয়াস, তার ভায়রা মোঃ রুবেল, শ্যালক মোঃ ইমু ও সেলসম্যান হুসাইনকে গ্রেফতার করে।
পরে তাদের দেহ তল্লাশী করে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আল মামুন জানান,
ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত ইলিয়াস সিদ্ধিরগঞ্জের চিহিৃত মাদক ব্যবসায়ী।
তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন :
- জাতীয় মৎস্য সপ্তাহ ২৪ জুলাই
- সৌদি আরবে শিক্ষক নিয়োগ:১১ হাজার ৫৫১ পদে
- ইলিশ আহরণের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে
- ইতালি পৌঁছালেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে
- মুন্সিগঞ্জে কিশোরের লাশ উদ্ধার
- ফ্রিজে সংরক্ষণ করলে যেসব প্রসাধনী ভালো থাকে বেশিদিন!
- শেরপুরে বেড়েছে ডেঙ্গু রোগী
- যাত্রী বাড়ানোর বিষয়ে রেলে ডাবল ডেকার কোচ সংযুক্ত করার সুপারিশ
- অভিনয় বিভাগে এস আর মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২২ পেলেন পলক
- লাকসামে ছুরিকাঘাতে খুন
- টুইটারের লোগো পরিবর্তনের ঘোষণা

Comments are closed.