বাংলাদেশ জামায়াতে ইসলামীর অপতৎপরতা প্রসঙ্গে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন,
কেউ জানমালের ক্ষতি করার চেষ্টা করলে আমরা আইন অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করবো।
বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু ঘিরে জামায়াতে ইসলামীর অপতৎপরতা প্রসঙ্গে
এক প্রশ্নের জবাবে কমান্ডার খন্দকার আল মঈন বলেন,
দেশে যদি কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে,
রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে বা জানমালের ক্ষতি করলে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় সম্পদ ও জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব।
আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবো।
র্যাবের এই মুখপাত্র বলেন, আগে জঙ্গিবাদে যারা জড়িত ছিল তারা নতুন নামে দেশকে অস্থিতিশীল করতে সংঘবদ্ধ হচ্ছে।
পাশাপাশি নতুন সদস্য সংগ্রহের কাজে এখনও তৎপর রয়েছে।
তাদের ধরতে র্যাবের গোয়েন্দারা নিবিড়ভাবে কাজ করছে।
আরও পড়ুন :
- রাজধানী জুড়ে যানজট, বৃষ্টি বাড়িয়েছে ভোগান্তি
- ঢাবি শিক্ষার্থীদের ফের এক দফা দাবিতে আন্দোলনের ঘোষণা
- মুম্বাইয়ে জাতীয় শোক দিবস-২০২৩ পালন
- টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় শনাক্ত আরো ৫০ জনে
- চিকিৎসককে হত্যার হুমকি তাদের সন্ত্রাসী চিন্তার প্রতিফলন : স্বরাষ্ট্রমন্ত্রী
- অস্ট্রেলিয়ায় ভার্চুয়াল আলোচনায় শোক দিবস পালন
- ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, জামিনে অপারগতা হাইকোর্টের
- আতঙ্ক নয়, সচেতনতা ডেঙ্গু প্রতিরোধের উপায়’- র্যালি
- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়াহাব রিয়াজ
- পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
