সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ এবং হামলার ঘটনায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার রাত ১০টার দিকে কলেজ চত্বরে এ বিক্ষোভ করেন। এই কর্মসূচি প্রায় এক ঘণ্টাব্যাপী চলে। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা গণমাধ্যমে কোন কথা বলতে রাজি হননি। তবে আজ মঙ্গলবার কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন তারা।
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে কোটা সংস্কার দাবিতে সংক্রান্ত সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। এছাড়া নানা ধরণের স্লোগান দিতে গেছে বিক্ষোভ মিছিলে।

Comments are closed.