বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হয়।
‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ৭২০ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বরিশালসহ দেশের ৮ বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

Comments are closed.