চালতিপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কের চালতিপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে

মোঃ নাইম (২৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

রবিবার ভোর রাত এ দুর্ঘটনার ঘটে।

নিহত নাইম মাদারীপুর জেলার রাজৈর থানার আবুল বাশারের ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, নাইম তার মোটরসাইকেল দিয়ে ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার পথে উপজেলার কেয়াইন ইউনিয়নের

চালতিপাড়া এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের

গার্ড রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

পরবর্তীতে হাসাড়া হাইওয়ে থানার মোবাইল ডিউটি পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ ও

মোটরসাইকেলটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় নিয়ে যায়।

পরবর্তীতে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ সিরাজদিখান থানায় হস্তান্তর করে।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন,

ঢাকাগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চালতি পাড়া এলাকায় সড়কের রেলিং এর সাথে

ধাক্কা লেগে ঘটনাস্থলে নাঈম নামের এক ব্যক্তি মারা যায়।

পরবর্তীতে আমাদের ডিউটি পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে এসে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে সিরাজদিখান থানায় হস্তন্তর করে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম বলেন,

নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card