গুলশানে সড়ক অবরোধের তিন ঘণ্টা পার যাপন চলচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, রাজধানীর গুলশান-১ নম্বরে গুলশান শপিং সেন্টারে দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে ভবনটি সিলগালা করে দেয় সিটি করপোরেশন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধের পর পুলিশ ব্যবসায়ীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশী হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মাসুম জানান, প্রায় সাড়ে তিন ঘণ্টা ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ আসলে ব্যবসায়ীরা পুলিশের ওপর চড়াও হন। পরে তাদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন :
- শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েই খুশি টাইগ্রেসরা
- কিশোরগঞ্জে প্রতিপক্ষের দায়ের কোপে ভাই-বোনের প্রাণহানি
- অজ্ঞাত ব্যক্তির বিবস্ত্র অবস্থায় নদীতে ভাসমান লাশ উদ্ধার
- টিপ পরে স্কুলে আসায় ছাত্রীকে মারধর; অভিমানে আত্নহত্যা
- ‘শান্তি সমাবেশ’-এ ২৫০ গাড়ির বহর নিয়ে ঢাকায় যাচ্ছেন জাহাঙ্গীর
- ময়মনসিংহে জমি বিক্রির টাকা চাওয়ায় বৃদ্ধাকে খুন!
- ভারতীয় ভিসার জন্য পাসপোর্ট জমা না রেখেই আবেদন করা যাবে
- বিএনপি নেতাকর্মীরা ধীরে ধীরে যোগ দিচ্ছেন নয়াপল্টন সমাবেশে
- নড়াইলে তালগাছ কাটা নিয়ে চাচাতো ভাইয়ের মৃত্যু
- ‘শান্তি সমাবেশ’-এ ২৫০ গাড়ির বহর নিয়ে ঢাকায় যাচ্ছেন জাহাঙ্গীর
