যান চলাচলের জন্য খুলল নিউমার্কেটের সামনের রাস্তা

নিউমার্কেটের সামনের সড়ক যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। রোববার (১৬ এপ্রিল) সকাল ৬টা থেকেই সড়কটি দিয়ে যান চলাচল করতে দেখা গেছে।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ২৭ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পর থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

এ বিষয়ে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা বলেন, আগুন নেভানোর কাজ নির্বিঘ্নে শেষ করার জন্য নিউমার্কেটের আশপাশের রাস্তা বন্ধ রাখার প্রয়োজন হয়েছিল। ফলে, সায়েন্স ল্যাব থেকে হোম ইকোনমিক্স কলেজ পর্যন্ত যান চলাচল আজ সকাল ৬টা পর্যন্ত বন্ধ ছিল।

 

এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আজ সকাল ৬টা থেকে সব ধরনের যানবাহন চলাচলে অনুমতি দেয়া হয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি