নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় নয়ন (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কোন তথ্য দিতে পারেনি পুলিশ।

শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।

নয়ন সিকদার স্থানীয় জালাল সিকদারের ছেলে। সে একটি হোসিয়ারি কারখানায় কাজ করত।

পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে নয়নের বন্ধুরা তাকে হত্যা করেছে। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধুরা ফোন করে নয়নকে ডেকে নিয়ে যায়।

পরে বোয়ালিয়া খাল সড়কের পাশে বালুর স্তূপে নয়নকে ছুরিকাঘাত করে ফেলে রাখা হয়।

ফতুল্লা থানা পুলিশ নয়নের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম মিয়া ডিবিসি নিউজকে বলেন,

‘কী কারণে নয়নকে হত্যা করা হয়েছে তা আমরা এখনও নিশ্চিত হতে পারেনি। সম্ভাব্য সব বিষয় মাথায় রেখে আমরা আগাচ্ছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন :

এনএএন টিভি