মাভাবিপ্রবিতে মানববন্ধন অভিন্ন নীতিমালা প্রতিহতের দাবিতে

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন কর্তৃক কমিশন প্রহসনের অভিন্ন নীতিমালা প্রতিহত এবং নবম পে-স্কেল প্রদান ও পে-স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত ৫০ মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (বাআবিকফ) এর আহ্বানে মাভাবিপ্রবি ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিপালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে মাভাবিপ্রবি ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলাম বলেন, বর্তমান সময়ে দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে আমাদের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে। দ্রুততম সময়ের মধ্যে আমাদের দাবিসমূহ বাস্তবায়ন করা না হলে আমরা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আরও কঠোর অবস্থানে যাব।
মানববন্ধনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card