জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা ৩বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এত উন্নয়ন হয়েছে অন্য সময়ে মানুষ কল্পনাও করতে পারে নাই, এ সরকারের ব্যাপক উন্নয়ন দেখে বিরোধী শক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সরকারের বিরোদ্ধে অপ্রচার করছে। এ সরকারের উন্নয়নের তুলনায় প্রচার-প্রচারনা খুবই কম হচ্ছে। সামনে আমাদের আরো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে, আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা এ ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা নিজেকে শেখ হাসিনা মনে করে যার যার অবস্থান থেকে সাংগঠনিকভাবে এ সরকারের উন্নয়নের প্রচার-প্রচানার করে দেশের জনগনকে উদ্ভদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি সম্মেলন-২০২২ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধ,জাতীর জনক বঙ্গবন্ধুর বক্তব্য সহ বিভিন্ন বিষয়ে কুইজ প্রতিযোগীতা মুলক অনুষ্ঠানের আয়োজন করা হবে,উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন,পৌরসভা,উপজেলা,জেলা,কেন্দ্রীয় পর্যায়ে কুইজ প্রতিযোগী শ্রেষ্ট মাঝে পুরস্কার প্রদান করা হবে, এ কুইজ প্রতিযোগীতার মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে সঠিক তথ্য জানতে পারবে,নতুন প্রজন্ম সঠিক তথ্য জানলে আগামী দিনে বিরোধী শক্তিরা মহান মুক্তিযুদ্ধ নিয়ে অপ্রচার করতে পারবে না।

মুক্তিযুদ্ধা যুব কমান্ড নরসিংদী জেলা শাখার কমিটির নেতৃবৃন্দ সারাদেশের মধ্যে শ্রেষ্ট সংগঠক হিসেবে সুনাম অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করায় সবার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি।
মুক্তিযুদ্ধা যুব কমান্ড নরসিংদী জেলা শাখার কমিটির অভিষেক ও কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি সম্মেলন-২০২২ সফল করার লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম বাচ্চু এ কথা বলেন।
গতকাল বিকালে নরসিংদী জেলা মুক্তিযুদ্ধা যুব কমান্ডের আয়োজনে জেলা আইনজীবী সমিতির ৪র্থ তলায় উক্ত আলোচনা সভায় নরসিংদী জেলা মুক্তিযুদ্ধা যুব কমান্ডের সভাপতি এ্যাড. মোঃ মনির হোসেন খান মিঠুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. মো: শেখ সাকিল এর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, মুক্তিযুদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির যুক্তরাজ্য শাখার সহ সভাপতি লুফর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ¦ হুমায়ন কবীর মনির, স্বেচ্ছাসেবক লীগ নরসিংদী জেলা শাখার সভাপতি দ্বীন মাহমুদ দিপু ও সেক্রেটারী রঞ্জন কুমার সাহা, সি: সহসভাপতি মো: এনায়েত হোসেন,তথ্য গবেষণা সম্পাদক আলহাজ¦ লায়ন আবুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ রায়পুরা উপজেলা শাখার আহবায়ক ফরহাদ হোসেন খা চান মিয়া,স্বেচ্ছাসেবক লীগ পৌর শাখার সভাপতি আলমগীর হোসেন ও সেক্রেটারী কাজী ইমদাদ হোসেন সহ
পৌরসভা,উপজেলা,জেলা পর্যায়ের সভাপতি- সাধারন সম্পাদক সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
