খাগড়াছড়িতে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নাগরিক সংবর্ধনা

পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে খাগড়াছড়িতে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি,২০২৪) দুপুর ১২ টায় জেলা পরিষদের সামনে খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।

পার্বত্য প্রতিমন্ত্রীকে খাগড়াছড়ির বিভিন্ন সংগঠনের থেকে ফুলের তোড়া প্রদান করা হয়। একইভাবে অতিথির সম্মানে এখানকার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ডিসপ্লের মাধ্যমে বরণ করা হয়। এসময় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে নাগরিক সংবর্ধনার দেওয়া হয়।

সংবর্ধনা গ্রহণের সময় কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, আমাকে আজ যে সংবর্ধনা দেয়া হয়েছে তাতে এই এলাকার প্রতি আমার আরো বেশি দায়িত্ব বেড়ে গেছে। তিনি সকল সম্প্রদায় সম্প্রীতিতে বসবাস করে এখানকার উন্নয়ন কর্মকান্ড যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জেলা প্রশাসক শহীদুজ্জামান, মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পুলিশ সুপার মুক্তাধর সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী সহ আরো অনেকেই।

এনএএন টিভি/ বিপ্লব তালুকদার

Share this news as a Photo Card