গাইবান্ধায় পলাশবাড়ীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নেশার টাকার যোগাড় করতে বড় ভাইয়ের শ্যালো মেশিন বিক্রি করাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা।
বুধবার (১২ জুলাই) গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত বড় ভাইয়ের নাম- রাখু প্রধান (৩৫)। তিনি মনোহরপুর গ্রামের মকবুলার রহমানের ছেলে। এ ঘটনায় ছোট ভাই ফরহাদকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নেশার টাকা জোগাতে বড় ভাই রাখু প্রধানের একটি শ্যালো মেশিন চুরি করে বিক্রি করে ফরহাদ।
এরই জেরে দুই ভাইয়ের মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই ফরহাদ তার হাতে থাকা কাঁচি দিয়ে রাখুর পেটে আঘাত করে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে রাখুর মৃত্যু হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মো. মসুদ রানা ডিবিসি নিউজকে বলেন, তারা দুই ভাই কৃষক ছিলেন।
বড় ভাইয়ের শ্যালো মেশিন বিক্রি করা নিয়ে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় ঘাতক ফরহাদকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন :
- ময়মনসিংহে জমি বিক্রির টাকা চাওয়ায় বৃদ্ধাকে খুন!
- জয়পুরহাটে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
- স্বামী পরিত্যক্তা নারীকে গণধর্ষণের পর হত্যা; ৭ জনের যাবজ্জীবন
- পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
- নোয়াখালীতে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
- স্ত্রীকে আটকে রেখে টাকা আদায়, লজ্জায় স্বামীর আত্মহত্যা!
- দুই দশক আগের ‘তুম সে হি’ গানে নেচে ভাইরাল তরুণ-তরুণী
- ১৫ মিনিট ভোট গণনা থমকে গেলো লোডশেডিংয়ের কারণে!
- বগুড়ায় ডেঙ্গু জ্বরে বৃদ্ধের মৃত্যু, চিকিৎসাধীন ৩
- অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সাথে বিয়ের পিঁড়িতে পরমব্রত
- মাদ্রাসাছাত্রীকে অপহরণ, ধর্ষণের পর হত্যা; যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
- হাতিয়ায় নিখোঁজের দুদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার
- অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সাথে বিয়ের পিঁড়িতে পরমব্রত
- ১৫ মিনিট ভোট গণনা থমকে গেলো লোডশেডিংয়ের কারণে!
- চাটখিলে ফুটবলে লাথি মেরে ফেলে দেয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
- সাম্প্রতিক সিনেমার ‘কাদা ছোড়াছুড়ি’ নিয়ে মুখ খুুললেন ফারুকী!
- হজ শেষে দেশে ফিরেছেন ৩৩ হাজার ৬২৭ জন হাজি, মৃত্যু ৯৬
- সয়াবিন ও পাম তেলের দাম কমছে আজ থেকে
- ফিফা শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিলো জিম্বাবুয়েকে
- মাদ্রাসাছাত্রীকে অপহরণ, ধর্ষণের পর হত্যা; যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
