দুই বাস ও ট্রাকের সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বোর্ডের ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আহত হয়েছেন আরও ৩৫ জন। এর মধ্যে বেশ কয়েকজনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে আলামিন মিয়া (৩৪) এবং আল আমিন মিয়ার চার বছরের ছেলে মাইন।

পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার বোর্ডের ঘর নামক স্থানে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী এনা পরিবহণ এবং বগুড়া থেকে রংপুরগামী অনিন্দ পরিহণের সঙ্গে একটি দ্রুতগামী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে বাবা-ছেলে মারা যান। এ ঘটনায় অন্তত ৩৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

বড় দরগাহ হাইওয়ে থানার ওসি মজিবর রহমান জানান, ত্রিমুখী সংঘর্ষে এনা পরিবহণের দুই যাত্রী নিহত হয়েছেন।

দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক উদ্ধার করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। চালকরা পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন :

এনএএন টিভি