দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে – আমজাদ হোসেন

নরসিংদী প্রতিনিধি, বশির আহম্মেদ মোল্লা : নরসিংদী পৌরসভা মেয়র ও শহর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু বলেন, দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকা মার্কার বিজয় সু-নিশ্চিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। অপশক্তিরা ক্ষমতায় আসলে দেশে একটি অরাজকতা ও নৈরাজ্যের সৃষ্টি করবে। দেশের উন্নয়ন মুলক কর্মকান্ডকে তারা বাধাগ্রস্থ করবে। শেখ হাসিনার হাতে গড়া এই বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। এজন্য দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজকে সম্পন্ন করতে শেখ হাসিনা সরকারকে জয়ী করতে হবে।

সোমবার (২৮ নভেম্বর) সকালে নরসিংদী পৌর শহরের ভাগদী মোড়ে পৌরসভার অর্থায়ন ও মেসার্স সাধনা এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনায় ভাগদী-চৌয়ালার নতুন পাকা রাস্তা ও ড্রেনেজ নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গনমাধ্যমকর্মীদের সাথে এসব কথা বলেন তিনি।

তিনি আরোও বলেন, নরসিংদী পৌরসভার উন্নয়নের রুপকার জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত মেয়র প্রয়াত লোকমান হোসেন ও পৌরসভার সাবেক সফল মেয়র ও বর্তমান শহর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান কামরুল এর মায়াময় নরসিংদী শহর গড়ার স্বপ্নকে শতভাগ বাস্তবায়ন করতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। পৌর শহরের ভাগদী ও চৌয়ালা এলাকাবাসীর মধ্যে যাতায়াত করতে সময় কম লাগবে। রাস্তা নির্মান কাজ সম্পন্ন হলে দুই এলাকার মানুষের মধ্যে অন্যরকম এক সেতুবন্ধন তৈরী হবে। এসময় তিনি নির্মাণাধীন ভাগদী-চৌয়ালার পাকা রাস্তা ও ড্রেনেজ কাজের নির্মান কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান ও শেষে নরসিংদী পৌর শহরকে আরোও আধুনিক শহরে রুপান্তরিত করতে নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড হাতে নিয়েছে বলে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো:মনিরুজ্জামান মনির, পৌরসভার সহকারী প্রকৌশলী কৃষ্ণ দয়াল রায়, উপ-সহকারী প্রকৌশলী অনুকোল চন্দ্র দাস ও উপ-সহকারী প্রকৌশলী অপূর্র্ব কুমার দাস, মের্সাস সাধনা এন্টারপ্রাইজ স্বত্ত্বাধীকারী শ্যামল সাহা, পৌর কাউন্সিলর মাহাবুবুর রহমান, মহিলা কাউন্সিলর ইয়াসমিন সুলাতানা প্রমূখ।

Share this news as a Photo Card