নরসিংদীর পলাশে চোর সন্দেহে রাজন মিয়া (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা হয়েছে। এ সময় গণপিটুনিতে আহত হয়েছে ইয়াছিন (১৬) নামের আরেক কিশোর।
শনিবার দিবগত রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা মহল্লায় এই ঘটনা ঘটে। নিহত রাজন উপজেলার উত্তর চরপাড়া গ্রামের বাসিন্দা।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. ইলিয়াছ এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
‘শনিবার রাত ৩টার দিকে ওই দুই কিশোরকে ঘোড়াশাল পাইকসা মহল্লার সোবাহান মিয়ার বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় বাড়ির লোকজন আটক করে। পরে চোর সন্দেহে স্থানীয়রা রাজন ও ইয়াছিনকে পিটিয়ে আহত করে।
মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। পরে তারা লাশ বাড়ির পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোপে ফেলে রাখে।
খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। আহত কিশোর ইয়াছিনকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াছ বলেন,
‘নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ব্যাপারে নিহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন:
- ছিন্নভিন্ন হয়ে গেছে সেন্টমার্টিন, নিহত ২
- ১৫ মে ’র এসএসসির সব বোর্ডের পরীক্ষা স্থগিত
- সিএমইউর অধিভুক্ত সব প্রতিষ্ঠান রোববার বন্ধ ঘোষণা
- মোখা’র মধ্যেই মহেশখালী-উখিয়ায় জন্ম নিলো ২ শিশু
- যিশুর সাক্ষাৎ পেতে অনাহারে কেনিয়ায় মৃত্যু বেড়ে ২০০
- উরফির চা পানে বাঁধা দিলো ব্যারিকেড!
- উপকূল অতিক্রম করতে শুরু করেছে ‘মোখা’র অগ্রভাগ
- দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- তিন ঘণ্টা ভয়াবহ তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ‘মোখা’
- ‘ঘূর্ণিঝড় পরিস্থিতি সরাসরি মনিটরিং করছেন প্রধানমন্ত্রী’
- ঘূর্ণিঝড় মোখার গতি ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে
- কক্সবাজার -মিয়ানমার উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় মোখা
- রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়ার বাগদান সম্পন্ন
- আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে
- চায়ের দোকান থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
- ঘূর্ণিঝড় মোখা: ২০ মে পর্যন্ত মাছ ধরা বন্ধ
