নরসিংদীর রায়পুরা চরাঞ্চলে দাঙ্গা হাঙ্গামা, ইভটিজিং, মাদক, মানব পাচার ও কিশোর গ্যাং এর দৌরাত্ন প্রতিরোধ ও আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছে রায়পুরা থানা পুলিশ।
রবিবার (২৩ অক্টোবর) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার দাঙ্গাপ্রবন এলাকা বাঁশগাড়ি ইউনিয়নের সোবহানপুর এলাকায় স্থানীয়দের নিয়ে এ মতবিনিময় সভা করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজিজুর রহমান ও রায়পুরা থানার ওসি তদন্ত গোবিন্দ সরকার এর উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ শাহরিয়ার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ,রায়পুরা পৌর মেয়র মো: জামাল মোল্লা, জেলা পরিষদ সদস্য রাজিব আহমেদ, পাড়াতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফেরদৌস কামাল জুয়েল, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, চরমধূয়া ইউপি চেয়ারম্যান আহসান সিকদার, নিলক্ষ্যা ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান শামীম, বিশিষ্ট ব্যবসায়ী পীরজাদা সাইফুল ইসলাম, জেলা পরিষদ সাবেক সদস্য আ: মোতালিব, বাঁশগাড়ি ইউপি সাবেক মেম্বার রতন মিয়া,বীরমুক্তিযোদ্ধা আহসান উল্লাহ প্রমুখ।

মতবিনিময় সভা শেষে রায়পুরা থানাস্থ বাঁশগাড়ি ইউনিয়নের সোবহানপুর এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য ১০ শতাংশ জমি দান করেন। পুলিশ ক্যাম্প বাউন্ডারী ওয়াল নির্মান ও বিদ্যু সংযোগ এর জন্য আশ্বাস প্রদান করেন জেলা পরিষদ সদস্য রাজিব আহমেদ। বক্তরা বলেন, চরাঞ্চলের দাঙ্গাহাঙ্গামা ঝগড়া হানাহানি বাড়ীঘর ভাংচুর লোটপাট বহু তাজা প্রাণ ঝড়া বন্ধ,চাঁদাবাজী,অস্ত্রবাজী, নৌডাকাতি, দুই গ্রুপের চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতা এনে সকল সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে প্রশাসনের নিকট আইনি সহায়তা চান স্থানীয় নেতৃবৃন্দরা। প্রধান অতিথি বলেন,মেধাবী জনপদের মানুষ থাকতে কেন? এত দাঙ্গাহাঙ্গামা ঝগড়া ঝাটি হয়। আমাদেরকে আপনারা আইনি সহায়তা করেন দ্রুত মানুষের মাঝে শান্তি ফিরে আসবে।

Comments are closed.