পায়রা বন্দরে কয়লাভর্তি জাহাজ মাদার ভ্যাসেল অ্যাথেনা বন্দরে ভিড়েছে। এর মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটি আবারও চালু হচ্ছে।
আজ শুক্রবার রাত ২টার দিকে ২০০ মিটারের এই জাহাজটি ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২৭ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের ইনার চ্যানেলের অদূরে নোঙ্গর করে।
বিষয়টি বন্দরের ট্র্যাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে কয়লাবোঝাই করে ছাড়ার ১০ দিন পর পায়রা বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি আথেনা।
রাত ৩টা থেকে জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের ইনার চ্যানেলে অবস্থান করছে।
এ কয়লা খালাস করতে আরও ২-৩ দিনের মতো সময় লাগবে।’
তিনি আরও বলেন, ‘আগামী ২৫ জুন পুনরায় চালু হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র।
তবে প্রথমে একটি ইউনিট চালানো হবে। পরবর্তীতে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে।’
উল্লেখ্য, গত ২৫ মে জ্বালানি সংকটের কারণে দেশের বৃহৎ আল্ট্রা সুপার ক্রিটিকাল পাওয়ার প্লানটির একটি ইউনিট বন্ধ হয়ে যায়।
এর ১০ দিন পরে ৫ জুন দুপুরে পাওয়ার প্লান্টের উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন :
- আবারও ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের দাম, দাম বেড়েছে মসলারও
- টাইটান সাবমেরিনের নিখোঁজ কেউই বেঁচে নেই
- ৬৩ হাজার টন কয়লা ইন্দোনেশিয়া থেকে এসেছে
- বোনের উপর অভিমান করে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
- বিশ্ববাজারে চিনির দাম বেশি থাকায় ঈদের পর চিনির দাম বাড়তে পারে
- শেষ সময়ে কোরবানির পশু নিয়ে ব্যস্ত সময় পার করছেন খামারিরা
