সপরিবারে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি

পবিত্র হজ পালনের জন্য সপরিবারে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২৩ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩১ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কার উদ্দেশে রওনা হন তিনি।

রাষ্ট্রপতির সঙ্গে তার পরিবারের সদস্যরাও হজ পালন করবেন।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত, তিন বাহিনী প্রধান, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

পবিত্র হজ পালন শেষে আগামী ৩ জুলাই রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card