নরসিংদী প্রতিনিধি, বশির আহম্মেদ মোল্লা : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নরসিংদী ১০০শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “আগামীতে নিজেকে সুরক্ষারয় ডায়াবেটিস কে জানুন”
আজ সোমবার ১৪ই নভেম্বর সকালে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ আবু জায়েদ সিনিয়র কনসালটেন্ট(মেডিসিন) ও অত্র হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাঃ মোঃ আবদুর রাজ্জাক মিয়া উপস্থাপন করেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ এন এম মিজানুর রহমান । আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
