কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘেরের স্লুইস গেটের জালে আটকে বশির আহমদ কপিল (৫০) নামে এক মৎস্যচাষীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে চিলখালী ২১ একর চিংড়ি ঘের এলাকায় স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নিহত কপিল বদরখালী ইউনিয়নের মাতারবাড়ি পাড়া এলাকার রফিক আহমদের ছেলে।
জানা যায়, উপজেলার চিংড়িজোন চিলখালী এলাকায় ২১ একর চিংড়ি ঘের চাষের জন্য বর্গা নেন বিভিন্ন এলাকার ১৫ ব্যক্তি।
শুক্রবার রাত ৯টার দিকে পানি ছেড়ে দিতে গিয়ে পা পিছলে স্লুইস গেটে পড়ে যান কপিল।
এক পর্যায়ে জালে আটকা পড়েন তিনি। সেখানে তার মৃত্যু হয়।
চকরিয়া থানার অফিসার ইনাচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, জালে আটকা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছি।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন :
- ‘সম্পর্কে দূরত্ব ছিলো তবে কোনো বিরোধ ছিল না’: অপু বিশ্বাস
- কৃষ্ণসাগরের রাশিয়ার পতাকাবাহী একটি ট্যাংকারে হামলা চালিয়েছে ইউক্রেন
- বায়ুদূষণে বিশ্বের ১০৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান নবম!
- দীর্ঘদিনের অনাহারে রাস্তায় পড়ে ছিলো তামিল অভিনেতার মরদেহ
- মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রের প্রাণহানি
- বড়াইগ্রামে নারী শ্রমিককে কোপালো দুর্বৃত্তরা
- নাটোরের বড়াইগ্রামে এক নারীকে কুপিয়ে হত্যা
- বিএনপি আবারও সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে: ওবায়দুল কাদের
- রাঙামাটিতে ভারী বর্ষনে পাহাড় ধসের আশংকা
- পটুয়াখালীতে বিয়ের দাবিতে নার্স প্রেমিকার অনশন
- চট্টগ্রামে ভারী বর্ষণে গাড়ির ওপর ধসে পড়ল পাহাড়, যান চলাচল বিঘ্নত
- সাতক্ষীরায় স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
- এক আনা স্বর্ণের কানের দুলের জন্য শিশুকে হত্যার পর মাটিচাপা
- চলতি বছর ৩৪ দেশে আম রপ্তানি, ২ হাজার ৭০০ টন
- বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ১২ জেলেকে উদ্ধার
- মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

Comments are closed.