ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় লরির নিচে ঢুকে গেছে একটি প্রাইভেটকার । এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
আহত হয়েছেন গাড়িচালক। খবর পেয়ে প্রাইভেটকারটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন,
‘ শনিবার (৫ আগস্ট) সকালে ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি উদ্ধার করে। তার আগেই আহত চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’
প্রত্যক্ষদর্শীদের বিবরণ দিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান,
‘চট্টগ্রাম বন্দরমুখী লরিটি ফৌজদারহাট এলাকায় থেমে থাকা অবস্থায় একই দিক থেকে আসা প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে লরির পেছন দিকে ঢুকে যায়।’
‘এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকার চালক আহত হন।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আশিক উল্লাহ বলেন,
‘সকাল ৯টার দিকে প্রাইভেটকার চালককে হাসপাতালে আনা হয়। তার নাম মো. সোহেল। তাকে ক্যাজুয়াল্টি বিভাগে ভর্তি করা হয়েছে।’
আরও পড়ুন:
- কক্সবাজারের চকরিয়ায় জালে আটকে মৎস্য চাষীর মৃত্যু
- বায়ুদূষণে বিশ্বের ১০৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান নবম!
- দেশের ৭ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- এক আনা স্বর্ণের কানের দুলের জন্য শিশুকে হত্যার পর মাটিচাপা
- দীর্ঘদিনের অনাহারে রাস্তায় পড়ে ছিলো তামিল অভিনেতার মরদেহ
- ঢাকাসহ একাধিক স্থানে দিনভর বৃষ্টি, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
- বিএনপি আবারও সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে: ওবায়দুল কাদের
- কৃষ্ণসাগরের রাশিয়ার পতাকাবাহী একটি ট্যাংকারে হামলা চালিয়েছে ইউক্রেন
