কন্টেইনার উল্টে কুমিল্লা-সিলেট মহাসড়কে ১৫ কিমি যানজট

কুমিল্লার দেবিদ্বারে কন্টেইনারবাহী একটি ট্রেইলার উল্টে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে দেবিদ্বার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী জানান, সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে তারা দুর্ঘটনার খবর পান। সাড়ে ১০টার দিকে ট্রেইলারটি ক্রেনের মাধ্যমে সড়কের মাঝে সরিয়ে রাখা হয়, যাতে ধীরে ধীরে আটকে থাকা যান চলাচল স্বাভাবিক করা যায়। তিনি আরও বলেন, “বাকি যানবাহন চলাচল স্বাভাবিক হলে সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করা হবে।”

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় কন্টেইনারটি সড়কের মাঝখানে উল্টে যায়। দুর্ঘটনার পর কয়েক ঘণ্টায় যানজট ছড়িয়ে পড়ে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে।

এনএএন টিভি

Share this news as a Photo Card