সিলেট জেলার দক্ষিণ সুরমার কামালবাজারে মরহুম মনাউল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি সেলাই প্রশিক্ষণ ও ফাউন্ডেশনের কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ আগষ্ট) বিকেলে স্থানীয় সৈয়দপুর হাজীবাড়িতে ফ্রি সেলাই প্রশিক্ষণ ও ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মরহুম মনাউল্লা ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল হকের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সিলেট জেলা পরিষদের সংরক্ষিত ২ নং ওয়ার্ড সদস্য সুষমা সুলতানা রুহি।
এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুম মনাউল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন,
মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল মোকাব্বির, যুবলীগ নেতা সায়েম শাহ,
বেলাল আহমদ ওয়াসিম, মিজান শামীম আহমদ, সেলাই প্রশিক্ষক মুন্নি, অওদুদ মেম্বার।
উক্ত অনুষ্ঠানে একটি অসহায় পরিবারকে টিউবওয়েল স্থাপনের জন্য নগদ অর্থ প্রদান, স্থানীয় লামা হাজরাই জামে মসজিদে এক টন রড প্রদান করা হয়।
মসজিদের পক্ষে রড গ্রহণ করেন, লামা হাজরাই জামে মসজিদের মুতাওয়াল্লী মাওলানা নিজাম হোসেন ও মসজিদ কমিটির সদস্য আব্দুল হক। টিউবওয়েলের অর্থ গ্রহণ করেন সৈয়দপুরের কবির মিয়া।
উক্ত অনুষ্ঠানে বক্তারা, মরহুম মনাউল্লা ফাউন্ডেশনের মানবিক বিভিন্ন কাজের প্রশংসা করে
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিবিদ মোঃ আনোয়ার হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
আরও পড়ুন:
- মাসদাইরে কিশোর গ্যাং’র হামলায় আঃলীগ অফিস ভাংচুর, একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখম
- ১১টি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছালো
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- শক্তিশালী হ্যারিকেন ধেয়ে আসছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে
- ইন্দুরকানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় শিশুর প্রাণহানি
- ‘আমরা পরীতমা’: হাসপাতাল থেকে পরীমনি
- ৭ শিশুকে হত্যা এবং ৬ শিশুকে হত্যাচেষ্টায় দোষী সাব্যস্ত হলেন নার্স!
- মুরগির তরকারিতে ইঁদুরের বাচ্চা: মুম্বাই
- জন্মাষ্টমী উদযাপন সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে নাঃগঞ্জে সভা অনুষ্ঠিত
- ঠাকুরগাঁওয়ে অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত
