“ক্যাডেট মাওয়া”ফেণী গার্লস ক্যাডেট কলেজে যোগদানে কেক কেটে খুশিতে শরিক হলেন চকরিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ

কক্সবাজারের চকরিয়া পৌরসভা ২ নং ওয়ার্ড জনতা মার্কেট এলাকার বিশিষ্ট দানবীর মরহুম আলহাজ্ব মোজাহের আহমদ কোম্পানির সুযোগ্য নাতনী,জনতা শপিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক,মাওয়া শপিং টাওয়ার,মাওয়া পোল্ট্রি এন্ড ফিস ফিড সেন্টার,মাওয়া এগ্রো বহুমুখী প্রকল্পের চেয়ারম্যান ও বাংলাদেশ তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য এমডি জাফর আলম কোম্পানির কনিষ্ঠ কণ্যা জন্নাতুল ফেরদৌস মাওয়া ক্যাডেট হিসেবে ১৫ অক্টোবর ফেণী গার্লস ক্যাডেট কলেজে যোগদান উপলক্ষে এমডি জাফর আলম কোম্পানির জনতা শপিং সেন্টারের নিজস্ব কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কেক কাটেন চকরিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
এ সময় এনএএন টিভির ডাইরেক্টর এমডি জাফর আলম কোম্পানির সাথে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবদুল মজিদ,গণমাধ্যমকর্মী আবদুল করিম বিটু,মাতামুহুরি টিভির স্টাফ রিপোর্টার সেলিম উদ্দিন, এনএএন টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি রিয়াদ উদ্দীন সহ অতিথি বৃন্দ।

দীর্ঘ এই পথ পরিক্রমা যাতে সফল ভাবে সম্পন্ন করে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে পারে তার জন্য ক্যাডেট মাওয়ার গর্বিত পিতা এমডি জাফর আলম কোম্পানি সর্ব স্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।