গাজীপুরে থাই অ্যালুমিনিয়াম কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় শুক্রবার (১৪ এপ্রিল) বেলা পৌনে পাঁচটার দিকে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন লাগার আধা ঘণ্টার মধ্যে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ্ আল আরেফিন জানান,

শুক্রবার বেলা পৌনে পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন:

এন এ এন টিভি