এবার রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন

এবার রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি সময় সংবাদ নিশ্চিত করেছেন পলাশী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাসুদ আহমেদ।

তিনি জানান, শনিবার ভোরের দিকে নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।ভপ্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং হতাহতের খবর জানাতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন,

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ১২ প্লাটুন বিজিবি। এছাড়াও আইএসপিআর সূত্রে জানা গেছে,

ফায়ার সার্ভিসের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল যুক্ত হয়েছে ও বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে ।

আরও পড়ুন:

এনএএন টিভি