চট্টগ্রামে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৮০ হাজার চাষি

করোনা মহামারীর ধাক্কা সামলে ওঠার পর শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর
প্রভাবে বৈশ্বিক খাদ্য উৎপাদনে বড় প্রভাব পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য সংকটের পূর্বাভাস দিয়ে এক ইঞ্চি
জমিও পতিত না রাখার নির্দেশনা দিয়েছেন। তাই কৃষি উৎপাদন বাড়াতে এবার সর্বোচ্চ পরিমাণ প্রণোদনা দিচ্ছে
সরকার। চট্টগ্রামে পাচ্ছেন ৮০ হাজার কৃষক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি রবি মৌসুমে (২০২২-২০২৩ সাল) বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা
হয়েছে ৬৫ হাজার হেক্টর জমি। বোরো আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উচ্চ
ফলনশীল জাতের বীজ ও সার সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। তিন ক্যাটাগরিতে ভাগ করে প্রণোদনা দেওয়া হচ্ছে।
বোরো আবাদে দুই ক্যাটাগরিতে দেওয়া হবে ৭৩ হাজার কৃষককে। এছাড়াও রবিশস্য উৎপাদনের জন্য আরও ৭
হাজার চাষিকে প্রণোদনা দেওয়া হচ্ছে। সবমিলে চট্টগ্রামে এবার ৮০ হাজার কৃষককে প্রণোদনা দেওয়া হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, ‘বোরো ও রবিশস্যের আবাদ ও
উৎপাদন বাড়ানোর জন্য সরকার এবার সর্বোচ্চ পরিমাণ প্রণোদনা দিচ্ছে। এতে কৃষি উৎপাদন বাড়ানোয় বড়
ভূমিকা রাখবে।’ বৈশ্বিক খাদ্য পরিস্থিতির পূর্বাভাসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য
কর্মসূচি (ডব্লিউএফপি) ২০২৩ সালে দুনিয়া জুড়ে বড় ধরনের খাদ্য সংকট ও দুর্ভিক্ষ দেখা দেওয়ার কথা
জানিয়েছে। করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশি^ক খাদ্য উৎপাদন কমেছে বলে জানিয়েছে
এ সংস্থাগুলো।
খাদ্য সংকট নিয়ে সর্তক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আগামী বছর
বিশ্বব্যাপী খাদ্য সংকট ও দুর্ভিক্ষের বড় ধরনের আশঙ্কা রয়েছে। বাংলাদেশে এমন পরিস্থিতি এড়ানোর জন্য
খাদ্যোৎপাদন বাড়াতে হবে। দেশের পতিত আবাদ জমির প্রতিটি ইঞ্চি কাজে লাগাতে হবে খাদ্য উৎপাদনের
জন্য।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বোরো উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল উফশী ও
হাইব্রিড জাতের বীজ এবং সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। উৎপাদন বাড়াতে এসএল-৮ এইচ বীজ কৃষকদের
মধ্যে সরবরাহ করা হচ্ছে।
কৃষি বিভাগ জানায়, মিরসরাই উপজেলায় ২১ হাজার ৪০৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। এর
বিপরীতে প্রণোদনা পেয়েছেন ১২৩০শ জন কৃষক। সীতাকুণ্ড উপজেলায় ছয় হাজার ৪০২ হেক্টর জমিতে চাষের
লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ফটিকছড়িতে ২১ হাজার ৭২৫ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রণোদনা পেয়েছেন
ছয় হাজার কৃষক। হাটহাজারীতে নয় হাজার ৫৬০ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়। প্রণোদনা
পেয়েছেন ৩৫০০ জন। রাউজানে ১১ হাজার ৭৬০ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রণোদনা
পেয়েছেন ৩৪২০ জন কৃষক। রাঙ্গুনীয়া উপজেলায় ১৫ হাজার ২৪৫ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়।
প্রণোদনা পেয়েছেন ৫৪৮০ জন কৃষক। বোয়ালখালীতে চার হাজার ৮৬০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা হয়।
প্রণোদনা পেয়েছেন ১৪শ জন কৃষক। পটিয়া (কর্ণফুলীসহ) ১৩ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা
ধরা হয়। প্রণোদনা পেয়েছেন ৩৭শ জন কৃষক। আনোয়ারা উপজেলায় লক্ষ্যমাত্রা ধরা হয় সাত হাজার ৪৮০

হেক্টর জমি। প্রণোদনা পেয়েছেন ৪৫০০ জন কৃষক। চন্দনাইশে আট হাজার ১৪৫ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা
হয়। প্রণোদনা পেয়েছেন ২৬৫০ জন কৃষক। লোহাগাড়া উপজেলায় ১১ হাজার ৫ হেক্টর জমিতে আমনের
লক্ষ্যমাত্রা ধরা হয়। প্রণোদনা পেয়েছেন তিন হাজার জন কৃষক। সাতকানিয়ায় ১২ হাজার ২৬৫ হেক্টর জমিতে
লক্ষ্যমাত্রা ধরা হয়। প্রণোদনা পেয়েছেন ৫১৫০ জন কৃষক। বাঁশখালীতে ১৪ হাজার ৯৩৫ হেক্টর জমিতে
লক্ষ্যমাত্রা ধরা হয়। প্রণোদনা পেয়েছেন ৭৭৫০ জন কৃষক। সন্দ্বীপে ২৪ হাজার ৯৫ হেক্টর জমিতে আমনের
লক্ষ্যমাত্রা ধরা হয়। প্রণোদনা পেয়েছেন একশ জন কৃষক। এ ধাপে ৪৮ হাজার কৃষকদের মধ্যে দুই কেজি করে
হাইব্রিড বীজ প্রদান করা হবে।
একই সঙ্গে ২৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিনামূল্যে দেওয়া হবে। প্রতিজন কৃষককে ১০
কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি ও ৫ কেজি করে উফশী জাতের বীজ প্রদান করা হবে। এসব প্রণোদনা
পাবে মিরসরাইয়ে ৬৭৫ জন, ফটিকছড়িতে ৩১২৫ জন, হাটহাজারীতে ১৮শ জন, রাউজানে ১৮শ জন,
রাঙ্গুনীয়ায় ২৮৭৫ জন, বোয়ালখালীতে ৭৫০ জন, পটিয়ায় ১৮শ জন, কর্ণফুলীতে ৩৫০ জন, আনোয়ারায় ২২শ
জন, চন্দনাইশে ১৩৭৫ জন, লোহাগাড়ায় ১৫৫০ জন, সাতকানিয়ায় ২৭শ জন, বাঁশখালীতে ৪ হাজার জন।

Share this news as a Photo Card