চট্টগ্রামে একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ কেজি স্বর্ণসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বর্ণগুলো গলিয়ে টুকরো ও দণ্ডাকৃতি করে ওই চার যাত্রীর ব্যাগে করে আনা হচ্ছিল।
মারছা পরিবহণের বাসটি কক্সবাজার থেকে আসছিল।
শুক্রবার সকালে চট্টগ্রামে কর্ণফুলী এলাকায় শাহ আমানত সেতুসংলগ্ন চেক পোস্টে পৌঁছলে বাসে তল্লাশি চালানো হয় বলে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান।
গ্রেফতার চারজন হলেন—
অলক ধর, পরিতোষ ধর, নারায়ণ ধর ও তার স্ত্রী জুলি ধর। তাদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার সাধনপুরে।
ওসি মাহমুদ বলেন, খবর পেয়ে বাসের যাত্রীদের ব্যাগে ব্যাগে তল্লাশি চালানো হয়।
চারজনের কাছে সাড়ে ৯ কেজি স্বর্ণ পাওয়া গেছে। জব্দ স্বর্ণগুলো গলিয়ে টুকরো ও দণ্ডাকৃতি করে আনা হয়েছে।
যাত্রীরা ওই স্বর্ণের কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলেও জানান ওসি।
আরও পড়ুন :
- বিয়ের দাবিতে বাড়িতে প্রেমিকার অবস্থান দেখে পালাল প্রেমিক
- পেঁয়াজ আমদানির পরও কমছে না পেঁয়াজের দাম
- বাড়ির আঙিনায় শায়িত হলেন সাংবাদিক নাদিম
- যেসব খাবার খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে
- কোরবানি মুসলিম ইমার ইবাদত কোরবানির মধ্যে বরকত আছে
- প্রধানমন্ত্রী ও প্রিন্স রহিম’র সৌজন্য সাক্ষাৎ-এ উচ্ছ্বসিত শামীম ওসমান
- খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ‘বিদেশি চাপ’ নিয়ে যা বললেন কাদের
- বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে বসুন্ধরা কিংস
- তুরস্কে গণতন্ত্রের ভিত্তিতে সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি এরদোগানের
- শাশুড়িকে ফাঁসাতে নিজেই নিজের গায়ে আগুন লাগান মিম!
- ৫৫ মণ ওজনের টাইগারকে কিনলেই পালসার মোটরসাইকেল ফ্রি!

Comments are closed.