চাঁদপুর ল’ কলেজের এলএলবি ২২-২৩ শিক্ষাবর্ষের ইফতার ও মিলনমেলা

চাঁদপুর ‘ল’ কলেজের ইতিহাসে প্রথম বারের মতো ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার পার্টি ও মিলন মেলা।

৮ এপ্রিল (শনিবার) রেডচিলি চাইনিজ রেস্টুরেন্ট চাঁদপুরে অনুষ্ঠিত উক্ত মিলন মেলায় অতিথি, শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় শতাধিক লোক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাঁদপুর ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডঃ সেলিম আহমেদ চৌধুরী, এ্যাডঃ রোমানা আফরোজ খান, এ্যাডঃ হারুন অর রশিদ, এ্যাডঃ নিবাস চন্দ্র সরকার, এ্যাডঃ খোরশেদ আলম শাওন, এ্যাডঃ বিধুভূষন নাথ পলাশ, এ্যাডঃ জাবির হোসেন, এ্যাডঃ ফায়জানুল হক রিজন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ জহিরুল ইসলাম বলেন, মাত্র অল্প কিছু দিনের ক্লাশ তার মধ্যেই কলেজ বন্ধ।

তবুও এ অল্প সময়ের মধ্যে পারস্পারিক যে দৃঢ় বন্ধন তৈরী হয়েছে তার ফলশ্রুতিতেই এই প্রথমবারের মতো ২০২২-২৩ সেশনের ব্যাচ এমন চমৎকার একটি আয়োজন করতে পেরেছে। এই আয়োজন চাঁদপুর ল’ কলেজের এক উজ্জ্বল দৃষ্টান্ত হযে থাকবে।

এ্যাডঃ জাবির হোসেন বলেন, ক্লাসে এই ব্যাচের উপস্থিতি সহ অন্যান্য পারফরম্যান্স ও অনেক ভালো।

আমি আশাবাদি যে, ভবিষ্যতে এই ব্যাচ হতে সর্বোচ্চ সংখ্যক আইনজীবী বের হবে।

এছাড়াও বক্তব্য রাখেন এ্যাডঃ খোরশেদ আলম শাওন, এ্যাডঃ বিধুভূষন নাথ পলাশ।

অনুষ্ঠান সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষক, অতিথি এবং সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আয়োজক কমিটি এবং এডমিন প্যানেল।

আলোচনা শেষে দোয়া মোনাজাত, ইফতার এবং সহপাঠীদের সাথে পারস্পরিক আড্ডা ও মতবিনিময়ের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এম রাসেল রহমান || চাঁদপুর প্রতিনিধি

আরও পড়ুন: 

এনএএন টিভি

Share this news as a Photo Card