এক জনসমাবেশে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে স্মোক বা ধোঁয়া বোমা ছোড়া হয়েছে। তবে অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় ওয়াকাইয়ামার ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে জাপান পুলিশ। সেখানে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা ছিল কিশিদার।
এক সাক্ষী বলেছে, তিনি এক ব্যক্তিকে কিছু একটা ছুড়তে দেখেছেন। সেখানে তিনি ধোঁয়া উড়তেও দেখেছেন। আরেক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি এসময় বিকট শব্দ শুনতে পেয়েছেন।
আর ছবিতে দেখা গেছে, পুলিশ এক ব্যক্তিতে তুলে নিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিই সন্দেহভাজন।
পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ওই ধোঁয়া বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে লোকজন ছুটে পালায়।
গত বছরই একটি নির্বাচনী প্রচার সভায় গিয়ে বন্দুক হামলায় নিহত হয়েছিলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে।
সূত্র: বিবিসি
আরও পড়ুন:
- অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ হয়ে ১৭ জন হাসপাতালে
- নিউমার্কেটগামী রাস্তা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা
- রাজধানীর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্তনাদে ভারী নিউ মার্কেট এলাকা
- নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২৮ ইউনিট
- নিয়ন্ত্রণে এসেছে নিউমার্কেটের আগুন
- এবার রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন
- পুরান ঢাকার নবাবপুরে আগুনে পুড়ল গুদাম
- বরিশাল এর রোজার শেষভাগে পুরোদমে চলছে ঈদের বাজার
- আইএমএফ বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলারের বাজেট দেবে
- আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ
- পররাষ্ট্রমন্ত্রী: মন্ত্রীদেশের মানুষ অনেক সেয়ানা, তারা ভুল করে না
