অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ হয়ে ১৭ জন হাসপাতালে

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এ অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ ৯ ফায়ার কর্মীসহ ১৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ফায়ার সার্ভিস সদস্য রাসেল (২২), শান্ত (২৪), তৌফিক (২৩) ও ভলান্টিয়ার রিফাত (২৩)।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে।

৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৩ করা হয়েছে।

এরপর ইউনিট আরও বাড়ানো হয়। এখন পর্যন্ত ২৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে ৮ প্লাটুন বিজিবি।

আরও পড়ুন:

এনএএন টিভি