নরসিংদী জেলা আওয়ামী লীগের একযুগের অধিক সময় এর সাবেক সফল সংগ্রামী সভাপতি,,,,নরসিংদী জেলা আইনজীবী সমিতির একাধিকবারের সাবেক সফল সভাপতি, নরসিংদী জেলা পরিষদের
নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান, মরহুম জননেতা এ্যাডভোকেট আসাদুজ্জামান এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়েছে ।
আজ বুধবার সকালে নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: মনির হোসেন ভুইয়ার সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন সরকার এর পরিচালনায় ৬বছর পুর্বে বুধবার ভোর সাড়ে ৫টায় শহরের রাঙামাটির তার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন।
পরে তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আসাদোজ্জামান দুই বার জেলা আওয়ামী লীগের সভাপতিসহ দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দেন তিনি। গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন। তিনি দুইবার নরসিংদী জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান এর বড় মেয়ে রিমা জামান, ছোট মেয়ে ডা: সাইমা ইসলাম ইভা,শিবপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব হারুন রশিদ খান, নরসিংদী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নূর.ই.ইলহাম,নরসিংদী জেলা পরিষদের সাহিদা খানম, সদস্য ইসরাত জাহান তামান্না, সদস্য মোঃ ওবায়দুল কবির মৃধা, সদস্য রাজিব আহমেদ, সদস্য আমান উল্লাহ ভূইয়া, সদস্য এ.কে.এম.জহিরুল হক, সদস্য মেরাজ মাহমুদ, জেলা পরিষদের হিসাব রক্ষক মোঃ রোমান মিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার একান্ত সচিব খোরশেদ আলম, নূর.ই.নঈম, আসাদ মিয়া, সাইফুল ইসলাম, প্রমুখ।
