টাঙ্গাইলে স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার!

টাঙ্গাইলে ঘাটাইলের পাঁচটিকড়ি এলাকা থেকে জাহিদ নামের ৭ ম শ্রেণির এক স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রাত সাড়ে ৮ টার দিকে ভূঞাপুর-গোপালপুর সড়কের পাশে পাঁচটিকড়ি দক্ষিণপাড়া স্কুলের কাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিহত জাহিদ ভূঞাপুর উপজেলার বলরামপুর গ্রামের সুজন তালুকদার এর ছেলে বলে জানা গেছে।
টাঙ্গাইলে টাঙ্গাইলে
নিহতের চাচা শামচুল তালুকদার জানায়, আজ সন্ধ্যার দিকে বাড়তি আয়ের আশায় বাবার ব্যাটারির চালিত ভ্যানগাড়ি নিয়ে বের হয়। এরপর খবর আসে পাঁচটিকড়ি এলকায় তার মরদেহ পাওয়া গেছে। মরদেহ পাওয়া গেলেও ভ্যানগাড়িটি পাওয়া যায়নি। পাশের জঙ্গলে  রক্তাক্ত একটি কাচি উদ্ধার করেছে পুলিশ, ধারণা করা হচ্ছে ভ্যানগাড়িটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
লোকেড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মিলন জানান, আজ রাত সাড়ে ৮ টার দিকে স্থানীয়রা পাঁচটিকড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে একটি গলাকাটা রক্তাক্ত অজ্ঞাত মরদেহ দেখতে পায়। পরে তারা বিষয়টি আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেই।
ঘাটাইল থানা অফিসার ইনচার্জ আজাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে এবং তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।
হাদী চকদার ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি

Share this news as a Photo Card