“তারুণ্যের উৎসব ২০২৫” এনজিও মেলা

অদ্য ১১/০২/২০২৫ তারিখ তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, নরসিংদী ও এনজিওসমূহ, নরসিংদীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, নরসিংদীতে এনজিও মেলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। মেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আবু তাহের মো: সামসুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন, নরসিংদী এবং জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলার এনজিও কর্মী ও দর্শনার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরবর্তীতে অন্যান্য অতিথিদের নিয়ে তিনি মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন।
মেলায় পাপড়ি- প্রভারটি এলিভিয়েশন থ্রো পার্টিসিপেটরি রুরাল ইনিসিয়েটিভস ১১ জন স্পেশাল চাইল্ডের মধ্যে ১৫ টি সহায়তা উপকরণ বিতরণ করেন। মেলায় মোট ১৬ টি এনজিও অংশগ্রহণ করেন। মেলার পাশাপাশি একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

এনএএন টিভি